টোকা লেখা
রাজনীতি পৃথিবীর চারিদিকে বেষ্টনকারী অদৃশ্য আবরণ যা পৃথিবীর মানুষের প্রবৃত্তির টানে পৃথিবী সংশ্লিষ্ট হ'য়ে র'য়েছে। রাজনৈতিক পরিমণ্ডল পৃথিবীর জীবজগৎকে ক্ষতিকর পরিণতি এবং বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করে। নানাবিধ মতের মিশ্রণে রাজনীতি গঠিত, যার মধ্যে দক্ষিণপন্থা ও বামপন্থা সর্বাধিক। রাজনৈতিক নেতা-নেত্রী মারফৎ সুবিধা গ্রহণ করেই আমরা বেঁচে আছি। তবে রাজনীতির গঠন স্থির নয়। এর প্রধান পরিবর্তনশীল দু'টি উপাদান হ'ল রাজা ও নীতি। রাজনীতির সাংগঠনিক উপাদানগুলো হচ্ছে : ভোটার 78.09%, রাজনৈতিক দল 20.95%, আঞ্চলিক স্বার্থ 0.93%, দরিদ্রের স্বার্থ 0.03% এবং সামান্য পরিমাণে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জীবনের মান সম্পর্কিত নীতি ও নেতা। নেতা রাজনীতির উচ্চমাত্রায় পরিবর্তনশীল। এর সৃষ্টি ও ধ্বংস উভয়ই হ'য়ে থাকে সময় এবং ক্ষমতা শোষণের দ্বারা। এই নেতাদের অধিকাংশকেই অধিক উচ্চতায় পাওয়া যায়। রাজনীতিবিদ্যায় এই নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি বর্ণশ্রেষ্ঠ ও শ্রেষ্ঠীদের আগ্রাসনের কদর্য রূপকে শোষণ করে। রাজনীতিতে, দরিদ্রদের অবহেলিত স্বার্থের বিক্ষোভ বিকিরণের প্রক্রিয়াকে বাধা প্রদান করে। বিশ্বব...